80s toys - Atari. I still have
Cooltext764879529 62

মোবাইল ফোনেই
রক্ত পরীক্ষা!

Image 2517 1
(bdnews25.wapamp.com/Dhaka)

সুইজারল্যান্ডের
গবেষকেরা মোবাইল
ফোন
ব্যবহার
করে রক্ত
পরীক্ষার নতুন
একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। রক্ত পরীক্ষার কাজে ব্যবহারের জন্য তাঁরা আলাদা একটি ক্ষুদ্র
যন্ত্র তৈরি করেছেন যা শরীরে ত্বকের নীচে স্থাপন করা যায়। এ যন্ত্রটি মোবাইল ফোনে তারবিহীন সংকেত পাঠাতে পারে। গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনে মাধ্যমে ওই
যন্ত্রটির
পাঠানো সংকেত বিশ্লেষণ করে রক্তের নানা উপাদান পরীক্ষা করা সম্ভব।
বিবিসি অনলাইনে প্রকাশিত
একটি প্রতিবেদনে বলা হয়েছে,
সুইজারল্যান্ডের
গবেষকেদের তৈরি ক্ষুদ্র এ যন্ত্রটির দৈর্ঘ্য মাত্র ১৪ মিলিমিটার। এ যন্ত্রটি ব্লুটুথ প্রযুক্তিতে মোবাইল ফোনে সংকেত পাঠায়। গবেষকেরা জানিয়েছেন, ক্ষুদ্র এ যন্ত্রটি ইনজেকশনের মাধ্যমে পেট, পা বা বাহুতে ঢোকানো হয়।
শরীরের কোনো রকম ক্ষতি ছাড়াই এ যন্ত্রটি দীর্ঘদিন শরীরের মধ্যেই থেকে যায়। গবেষকেরা জানিয়েছেন, রক্তে কোলস্টেরলের মাত্রা জানার মতো গুরুত্বপূর্ণ কাজেও এ যন্ত্রটি ব্যবহার করে করা যাবে। এ ছাড়াও শরীরে ওষুধের প্রভাব, রক্ত পরীক্ষার মতো নানা কাজের জন্য এ
যন্ত্রটি উপযোগী হবে। আগামী চার বছরের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করে রক্ত পরীক্ষা করার এ উপকরণটি বাজারে আসবে।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home
© 2013 bdnews25.wapamp.com